ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্য

Spread the news

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : রাজ্যে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বুধবার ভোরে ফের কেঁপে উঠল ধরিত্রী।  রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্য। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা।

আজ সকাল ৮টা ৫৭ মিনিট নাগাদ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। গুয়াহাটি সহ উত্তর অসম ও নামনি অসমের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ভুটানের কয়েকটি এলাকাতেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *