দাম কমেছে ১৭টি ক্যানসার ওষুধসহ বেশকিছু, বাড়ছে সার, মদ অন্যান্য সামগ্রী

১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন, তাতে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ও উদ্বেগের সংমিশ্রণ দেখা গিয়েছে। একদিকে যেমন জীবনদায়ী ওষুধ ও বিদেশ ভ্রমণের খরচ কমছে, অন্যদিকে তেমনই দামি ঘড়ি বা মদের মতো বিলাসদ্রব্য কেনা এখন আরও ব্যয়সাপেক্ষ হতে চলেছে।

মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হল ১৭টি ক্যানসার ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। দাম কমেছে ক্যান্সারের ১৭টি ওষুধ। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধ, CNG, বায়ো গ্যাস, চামড়ার ব্যাগ, বিড়ি, চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, বিদেশ ভ্রমণ সস্তা, কমছে TCS, বিদেশে পড়াশোনার খরচ কমছে। যাঁরা মেডিক্যাল ও উচ্চশিক্ষার কারণে বিদেশে যাবেন, তাঁদের জন্য TDS-এ ৫ শতাংশ থেকে ২ শতাংশ করা হল।

দাম বাড়ছে বিলাসবহুল ঘড়ি, বিদেশি মদ, আমদানি করা টেলিভিশন সরঞ্জাম, ক্যামেরা এবং চিত্রগ্রহণের অন্যান্য সরঞ্জামের দামও বাড়তে চলেছে। কফি রোস্টিং, ব্রিউইং এবং ভেন্ডিং মেশিনের উপর থেকে ছাড় তুলে নিয়েছে, ফলে তা আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে। দাম বাড়তে চলেছে বেশ কিছু সারের। স্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর আবগারি শুল্ক ও হেলথ সেস বৃদ্ধি করা হয়েছে। যার জেরে সমস্ত প্রকার সিগারেটের দামই বাড়তে চলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *