মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে ভেঙে পড়ল বিমান

২৮ জানুয়ারি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে। সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারকে নিয়ে ভেঙে পড়ল বিমান। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ল তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পওয়ারের শারীরিক অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কোনও বিবৃতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। এদিন সকালে ওই ছোট বিমানে অজিত পওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন বলে জানা গিয়েছে। বারামতীর কাছে দৃশ্যমানতা কম ছিল। সেজন্য জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। বিকট শব্দ পেয়ে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *