বরাক তরঙ্গ, ১৬ মার্চ : কাছাড় জেলার মধুরা নদীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হঠাৎ নদীর জলস্তর ভেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে পাথরবোঝাই একটি ডাম্পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম হয় এবং মাঝনদীতে আটকে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ডাম্পারের চালক ও খালাসি। পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তারা দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়ে কোনওমতে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন।
পরে একটি এক্সকেভেটরের সাহায্যে নদীর ভিতর থেকে ডাম্পারটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




