‘মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প’ নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা বিভাগের

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : শিক্ষা বিভাগ ‘মুখ্যমন্ত্রীৰ নিযুত বাবু প্রকল্প’ বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে। ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা ১০ মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা ১০ মাস ধরে প্রতি মাসে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

‘মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প’-এর জন্য শিক্ষার্থীদের ‘সমর্থ’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু সামাজিক মাধ্যমে এ তথ্য জানান। একই সঙ্গে সরকার এই আঁচনির জন্য নির্দিষ্ট শর্তও নির্ধারণ করেছে।

এই প্রকল্পের সুবিধা পেতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরিবারকে অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় ৪ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। আবেদনকারীকে স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

স্নাতক স্তরের বিবাহিত শিক্ষার্থীরা এই আঁচনির সুবিধা পাবেন না। এছাড়া ‘বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার’-এর আওতায় স্কুটার প্রাপ্ত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। স্নাতকোত্তর পর্যায়ে ‘মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প’-এর সুবিধাভোগী শিক্ষার্থীরাও এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।

আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতেই অসম সরকার ‘মুখ্যমন্ত্রর নিযুত বাবু প্রকল্প’ চালু করেছে। এই প্রকল্পের আরেকটি লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার হার বৃদ্ধি করা এবং ড্রপআউটের হার কমানো।

এই প্রকল্পের সুবিধা গ্রহণকারী শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শালীন শিক্ষাগত আচরণ এবং শিক্ষক, কর্মচারী ও সহপাঠীদের প্রতি সম্মানজনক আচরণসহ নিজ নিজ প্রতিষ্ঠানের সব নিয়ম-কানুন মেনে চলতে হবে। অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, প্রতারণা, র‍্যাগিং বা অন্য কোনো অগ্রহণযোগ্য আচরণসহ প্রাতিষ্ঠানিক নিয়ম লঙ্ঘন করলে এই প্রকল্পের অধীনে প্রাপ্ত সুবিধা প্রত্যাহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *