বাংলাদেশে ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩, রয়েছেন ৮ শিশু ১১ জন নারী

Spread the news

২৬ মার্চ : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, উদ্ধার অভিযান শেষে মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, ঝিনাইদহ ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল প্রায় সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *