বরাক তরঙ্গ, ৫ মার্চ: কাছাড় জেলার জিরিঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (PHC) যাওয়ার সড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ১ মার্চ রাস্তার ধারে প্রায় ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তির গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। মৃত্যুর সময় তাঁর পরনে ছিল বাদামি রঙের লম্বা প্যান্ট ও কালো টি-শার্ট।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।



