মাদুরোর অবর্তমানে দায়িত্ব ডেসলিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করল আদালত

Spread the news

৪ জানুয়ারি : মার্কিন মুলুক আক্রমণ চালিয়েছে ভেনেজুয়েলার উপর। শুধু তাই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলা থেকেই তুলে নিয়ে গিয়েছে আমেরিকা। পরিস্থিতি বিচারে, প্রেসিডেন্টের অবতর্মানে এবার সে দেশের ভাইস প্রেসিডেন্টকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার শনিবার রায় দিয়েছে, নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করতে হবে। আদালতের রায়ে বলা হয়েছে যে, রড্রিগেজ প্রশাসনিক ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য ভেনেজুয়েলার বলিভারিয়ান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ গ্রহণ করবেন। যদিও দায়িত্ব পেলেই সস্ত্রীক মাদুরোর মুক্তির দাবি জানিয়েছেন তিনি। ডেসলি বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি।’ অন্যদিকে, ট্রাম্পের ‘আমেরিকাই ভেনেজুয়েলা চালাবে’ মন্তব্যের বিরোধিতা করে সুর চড়িয়েছেন ডেসলি। সাফ জানিয়েছেন, ভেনেজুয়েলা নিজেদের দেশকে রক্ষা করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা কখনও কারও দাসত্ব করব না। কোনও সাম্রাজ্যের উপনিবেশ আর আমরা হব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *