জুবিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্তের জামিন আবেদন খারিজ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : জুবিন গর্গ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্তের জামিন আবেদন খারিজ করেছে কামরূপ মহানগর জেলার সেশন ও জেলা বিচারকের আদালত। আজ অনুষ্ঠিত হয় জুবিন গর্গের মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি। কামরূপ মেট্রোর সেশন ও জেলা বিচারকের আদালতে এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সংরক্ষিত থাকা তিন অভিযুক্তের জামিন আবেদনের রায় আজ ঘোষণা করে আদালত। একই সঙ্গে অমৃতপ্রভা মহন্তের জামিন আবেদনেও রায় দেয় আদালত। দেহরক্ষী নন্দেশ্বর বরুয়া এবং পরেশ বৈশ্যের জামিন আবেদনেও রায় দেয় আদালত। আদালত উভয়েরই জামিন আবেদন খারিজ করে।

২২ জানুয়ারি শ্যামকানু মহন্ত জামিন আবেদন প্রত্যাহার করেন। মামলার অগ্রগতি, ব্যক্তিগত ও আইনি কারণ দেখিয়ে তিনি জামিন আবেদন প্রত্যাহার করেন। সন্দীপন গার্গও জামিন আবেদন প্রত্যাহার করেছিলেন।

অন্যদিকে, আরও তিন অভিযুক্তের জামিন আবেদন খারিজের দাবিতে আদালতে আবেদন করেছিল SIT। গরিমা গার্গও তিন অভিযুক্তের জামিন বাতিলের দাবিতে আদালতে আবেদন দাখিল করেন। আজ একাধিক আবেদনের শুনানি সম্পন্ন হয় আদালতে। আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *