১২ ফেব্রুয়ারি : বগুড়া পুরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও জামাতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ।
গণভোটে এই আসনে ২ লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯। ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।



