১৭ ফেব্রুয়ারি : শপথ নিতে স্ত্রী ডাঃ জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তিনি সেখানে আসেন।
এর আগে সকাল ৯টার পর থেকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে সংসদ ভবনে আসেন থাকে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।



