ভারতের সঙ্গে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসের
১৩ ডিসেম্বর : ভারতের উপর আরোপিত সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের তিন সদস্য ডেবোরা রস, মার্ক ভিসি ও রাজা কৃষ্ণমূর্তি এই প্রস্তাব রাখেন পরিষদে। তাঁদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা জাতীয় জরুরি অবস্থার আওতায় এই শুল্ক আরোপ ‘অবৈধ’ এবং ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র…
