গঙ্গাসাগরে এসেছেন মৌনীবাবা থেকে অঘোরীবাবা, বাড়তি নিরাপত্তায় প্রশাসন

১৪ জানুয়ারি : শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে। সেই কারণে দিনটি মকর সংক্রান্তি হিসেবে পরিচিতি। হিন্দুদের কাছে এই দিনটির গুরুত্ব অসীম। পুণ্যলাভের আশায় দূর-দূরান্ত থেকে দলে দলে মানুষ এই দিন সাগরে স্নান করতে ছুটে আসেন। মনোবাঞ্ছা পূরণের ইচ্ছে জানান সাগর পাড়ে দাঁড়িয়ে। ধনী-গরিবের আর্তি মিলেমিশে একাকার হয়ে…

Read More

মন্দিরে ন্যাক্কারজনক কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, গ্রেফতার

৮ জানুয়ারি : উত্তরপ্রদেশের একটি শিব মন্দিরে পুরোহিতের সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পবিত্র ধর্মীয় স্থানে এই ধরনের অনৈতিক কাজের ঘটনা প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুরোহিতকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন বিষয়টির ওপর উচ্চপর্যায়ের তদন্ত শুরু…

Read More

SIR : উত্তরপ্রদেশে বাদ প্রায় ২ কোটি ৮৯ লক্ষ নাম

৮ জানুয়ারি : তিন দফায় সময়সীমা বাড়ানোর পর অবশেষে উত্তরপ্রদেশে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার প্রথম ধাপ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর সেই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম, যা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের প্রায় ১৮.৭০…

Read More

নর্দমার জল মিশে গেল পানীয় জলে! ফের বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাসিন্দা অসুস্থ

৮ জানুয়ারি : ফের বিষাক্ত পানীয় জলের আতঙ্ক। ফের ঘটনাস্থল বিজেপি শাসিত রাজ্য। দূষিত পানীয় জল খাওয়ার পর থেকেই একের পর এক বাসিন্দা গুরুতর অসুস্থ। যা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, গ্রেটার নয়ডায় ডেল্টা ১ সেক্টরে পানীয় জলের সঙ্গে নর্দমার জল মিশে…

Read More

চলন্ত পুলিশের গাড়ির উপর উল্টে গেল ট্রাক! চাপায় মৃত্যু চালকের

২৯ ডিসেম্বর : উত্তরপ্রদেশের রামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি তুষ বোঝাই ট্রাক বোলেরো গাড়ির ওপর উল্টে পড়ে, যার ফলে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন। রোববার সন্ধ্যায় রামপুর-নৈনিতাল হাইওয়ের পাহাড়ি গেট মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে এবং সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে ভিডিওটি। ঘটনার বিবরণ অনুযায়ী, বোলেরো গাড়িটি হাইওয়েতে একটি মোড়…

Read More

মা-বাবাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিল ছেলে

১৯ ডিসেম্বর : যে পুত্রকে মানুষ করতে বাবা-মা সারাজীবনের পুঁজি ঢেলে দিয়েছিলেন, সেই পুত্রের হাতেই শেষ পর্যন্ত প্রাণ দিতে হল তাঁদের! নিছক কোনও সাধারণ খুন নয়, নৃশংসতার সব সীমা ছাড়িয়ে মা-বাবাকে কুপিয়ে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলে অম্বেশের বিরুদ্ধে। ৫ দিনের রুদ্ধশ্বাস তল্লাশির পর অবশেষে বৃহস্পতিবার এই হাড়হিম করা…

Read More

কর্তব্যে গাফিলতি, ২১ জন বিএলও-র বিরুদ্ধে দায়ের এফআইআর

২৭ নভেম্বর : বিএলও-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে ২১ জনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। কমিশনের তরফে জানানো হয়েছে, ২১ জন বিএলও কাজ করতে চাইছিলেন না। সেই কারণে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ বিধানসভা কেন্দ্রের। সেখানকার নির্বাচনী ইনচার্জ অলোক কুমার যাদব জানিয়েছেন, বারবার ফোন করা…

Read More

আদালতে প্রাণ ভিক্ষার আর্জির পরদিনই যুবককে পুলিশের গুলি!

২৬ নভেম্বর : আদালতের ভেতরে নিজের প্রাণভিক্ষা চেয়ে ভিডিও রেকর্ড করার ঠিক একদিন পরেই মুজাফফরনগরে স্পেশাল অপারেশন গ্রুপের গুলিতে এক মুসলিম যুবক পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের তীব্র সমালোচনা হচ্ছে। এই ঘটনাটি চলমান “অপারেশন ল্যাংড়া”-র অধীনে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। শুক্রবার নতুন মান্ডি থানা এলাকায় এই গুলি…

Read More

স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হবে : মুখ্যমন্ত্রী

১০ নভেম্বর : উত্তরপ্রদেশের সমস্ত স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হবে। সোমবার এমনটাই ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জাতির প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। এদিন গোরক্ষপুরে একতা যাত্রা এবং বন্দে মাতরম গণগান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘জাতীয় স্তোত্র বন্দে…

Read More