মহারাসলীলা ঘিরে উনামগ্রামে সাজ সাজ রব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৪ নভেম্বর উনামগ্রামের ঐতিহাসিক রাধামাধবজিউ দালান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীশ্রী কৃষ্ণের ৮৯তম শারদীয় মহারাসলীলা। ৮৮ বছরের ঐতিহ্য ও ভক্তির পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে এবারের মহোৎসবকে সফল করে তুলতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ সাজানো থেকে শুরু করে শিল্পীদের নৃত্য ও সংগীতের…
