খোয়াং-টিংখাংয়ে বিরোধী ঐক্যের ঝলক, প্রিয়ঙ্কা গান্ধীর সভায় এক মঞ্চে তিন গগৈ
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : উজনি অসমে বিরোধী রাজনৈতিক দলগুলির ঐক্যের ফলে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে নবগঠিত ৮৯ নম্বর খোৱাং বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এই কেন্দ্রে বিরোধী ঐক্যের যৌথ প্রার্থী হিসেবে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিক সমীকরণে নতুন…
