পালংঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক বসতঘর। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় ধলাইয়ের পালংঘাটে। জানা গেছে, জামালপাড়ার রুকনি তৃতীয় খণ্ডের বাসিন্দা নিরঞ্জন হাজামের ঘর ভস্মীভূত হয়। এ ঘটনার সময় পরিবারের সবাই নিরঞ্জনের শ্বশুর বাড়িতে ছিলেন। খবর পেয়ে ভোরবেলা তাঁরা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, তাদের বসতঘর…
