ঘুষ নিতে গিয়ে পাকড়াও খনিকর্তা! ওডিশায় আধিকারিকের ফ্ল্যাটে মিলল ৪ কোটি নগদ ও সোনার পাহাড়

২৫ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে (Corruption Case) গ্রেপ্তারের পর ওডিশার (Odisha) এক খনি আধিকারিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করল রাজ্য ভিজিল্যান্স দপ্তর। ধৃত আধিকারিকের নাম দেবব্রত মোহান্তি, যিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা নগদ এবং ১৩০ গ্রাম সোনা উদ্ধার করেছেন…

Read More

ভেঙে পড়ল চার্টার্ড বিমান, গুরুতর আহত পাইলট-সহ যাত্রীরা

১০ জানুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা চার্টার্ড প্লেনের যাত্রীদের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওডিশার রৌরকেলার কাছে। জানা গিয়েছে, ৯ আসন বিশিষ্ট IndiaOne Air-এর ওই প্লেনে ৭ জন যাত্রী ছিলেন। রৌরকেল্লা থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। রৌরকেলা বিমানবন্দর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে…

Read More

ওডিশায় বেআইনি পাথরের খাদানে ভয়াবহ বিস্ফোরণ! মৃত কমপক্ষে ২, অনেকের আটকে পড়ার আশঙ্কা

৪ জানুয়ারি : ওডিশার এক বেআইনি পাথরের খাদানে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানলে। শক্তিশালী বিস্ফোরণের জেরে কমপক্ষে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে হতাহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে। জানা গিয়েছে, ঢেঙ্কানলের গোপালপুর গ্রামের কাছে একটি খাদানে বিস্ফোরণটি ঘটে। স্থানীয়দের মতে, অবৈধভাবে চলছিল খাদানটি। বিস্ফোরণের…

Read More

মাথার দাম ছিল এক কোটি টাকা, ওড়িশায় গুলির লড়াইয়ে নিহত শীর্ষ মাও নেতা গণেশ উইকে

২৫ ডিসেম্বর : ওড়িশার কান্ধামাল জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চাকাপাদ থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষ হয়। মৃতদের মধ্যে ছিলেন শীর্ষ মাও নেতা গণেশ উইকে। মৃতদের মধ্যে দু’জন মহিলাও ছিলেন। নকশালবিরোধী অভিযানের দায়িত্বে থাকা একজন আধিকারিক জানিয়েছেন, সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশের মাথার জন্য ১.১ কোটি টাকার…

Read More

বাংলা বলাই কাল, ওডিশায় পিটিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে!

২৫ ডিসেম্বর : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক ভূমিপুত্র। ওডিশার সম্বলপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে জুয়েল রানা নামে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ওডিশার বিজেপি সরকার এবং বাংলার শাসকদল তৃণমূলের মধ্যে চরম রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) সুতি-১ নম্বর ব্লকের বাসিন্দা জুয়েল…

Read More

ওড়িশার তালসারী সমুদ্রতটে প্রায় ৫০ কুইন্টালের দৈত্যাকার হাঙ্গর, পর্যটক-স্থানীয়দের ভিড়

৫ ডিসেম্বর : ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারী সমুদ্রতটে উঠে এল এক বিশাল হাঙ্গর। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তালসারির সমুদ্রতটে। হাঙরের কথা ছড়িয়ে পড়তেই ওড়িশার সৈকতে ভিড় জমান কৌতূহলীরা। ছবি, ভিডিও তোলার হিড়িক ওঠে। আর সেসব নিমেষের…

Read More