মণিপুরে সন্ত্রাস দমনে বড় সাফল্য, ৮ জঙ্গি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : মণিপুরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য অর্জন করল নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে চালানো অভিযানে মোট ৮ জন সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেংনৌপাল ও ইম্ফল পূর্ব জেলা থেকে এই জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে।…
