মিলন দাসের সমর্থনে প্রচার মণিপুরের মুখ্যমন্ত্রী সহ আট বিধায়কের
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দির রাজনৈতিক আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী সব দলের প্রচার তৎপরতা তুঙ্গে। রবিবার হাইলাকান্দিতে বিজেপির এক বিশাল জনসভা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সহ ৮ জন বিধায়ক এবং মণিপুর বিজেপির রাজ্য সভানেত্রী…
