টিএমসি-র নির্বাচনী সভায় হুড়োহুড়ি, আচমকা ভেঙে পড়ল মঞ্চ
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : নির্বাচনী প্রচার সভায় হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হল তৃণমূল কংগ্রেস (টিএমসি)-র এক জনসভায়। দলের নেতা মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকাই মঞ্চ ভেঙে পড়ে, যার ফলে সভাস্থলে আতঙ্ক ও চিৎকারের পরিবেশ তৈরি হয়। ঘটনাটি ঘটেছে ২২ নম্বর মন্দিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলগাছিয়ার পাট বাজার এলাকায়। রবিবার সেখানে টিএমসি প্রার্থী শেরমান আলি আহমদের…
