সর্ববৃহৎ জনাদেশ নিয়ে অসমে ফের সরকার গঠন করবে বিজেপি : অমিত শাহ

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ‘এপর্যন্ত সর্ববৃহৎ জনাদেশ’ নিয়ে অসমে আবার সরকার গঠন করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপির ‘যুব শক্তি সমাবেশে’ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে প্রতিটি অনুপ্রবেশকারীকে ভারত থেকে বহিষ্কার করার আশ্বাস দিয়ে অসমের জনগণকে আবারও বিজেপির পক্ষে…

Read More

প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন অমিত শাহর

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রবিবার মোট ২,০৯২ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছানোর পর রবিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন এবং আরও কয়েকটি প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাগজ্যোতিষপুর…

Read More

গুয়াহাটিতে ‘যুব শক্তি সমাবেশে’ বিশাল সমাগমই বিজেপির প্রতি জনগণের সমর্থনের প্রতিফলন : অমিত

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ভারতীয় জনতা যুব মোর্চা-র অসম প্রদেশ কমিটির উদ্যোগে গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘যুব শক্তি সমাবেশ’-এ অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার আয়োজিত এই বিশাল সমাবেশে তিনি রাজ্যের প্রায় ১.৫ লক্ষাধিক যুবক-যুবতীকে সম্বোধন করেন।সমাবেশে উপস্থিত ছিলেন তেজস্বী সূর্য, যিনি বর্তমানে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি। এছাড়াও…

Read More

রাজ্যে দু’দিনের সফরেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাগত মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : দু’দিনের সফরে অসমে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মা কামাখ্যা ও শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার পবিত্র ভূমি অসমে আন্তরিক স্বাগত জানাই। তাঁর এই সফরের মাধ্যমে অসমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে।…

Read More

রাতেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রধানমন্ত্রীর পর অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত প্রায় ৮টার দিকে তিনি গুয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, একই সময়ে গুয়াহাটিতে  পৌঁছাবেন তেজস্বী সূর্যও। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য যুব সম্মেলনে অংশগ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই যুব…

Read More

দেশের বীর জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম সফরের আজ দ্বিতীয় দিন। সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্পে অনুষ্ঠিত CRPF-এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবারের মতো অসমে অনুষ্ঠিত হচ্ছে CRPF-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেড। CRPF-এর ৮৭তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে দেশের বীর জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হন অমিত…

Read More

আগরতলায় যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অমিত শাহ, প্রসারের ওপর গুরুত্ব

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিএসএফের বিশেষ বিমানে করে আগরতলায় পৌঁছান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক…

Read More

বিজেপি অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করবে: অমিত শাহ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অনুপ্রবেশকারীদের একে একে শনাক্ত করা হবে এবং অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার নাথানপুরে ৬,৮৩৯ কোটি টাকার ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম-২ (ভিভিপি–২) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে…

Read More

ডিব্রুগড়ে নির্বাচনী সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : ডিব্রুগড়ের খনিকর মাঠে নির্বাচনী প্রচারের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অসমের দরিদ্র মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এবং জনসংখ্যাগত পরিবর্তনের মাধ্যমে দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমিকেও ছাড়েনি বলে তীব্র ভাষায় মন্তব্য করেন তিনি। শুক্রবার আয়োজিত জনসভায় অমিত শাহ বলেন,…

Read More

আজ ডিব্রুগড়ে একাধিক কর্মসূচি,  মাঝরাতে পৌঁছলেন অমিত শাহ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : মাঝরাতে ডিব্রুগড়ে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শুক্রবার ডিব্রুগড়ে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালসহ একাধিক মন্ত্রী ও বিধায়ক বিমানবন্দরেই অমিত শাহকে স্বাগত জানান। আজ ডিব্রুগড়ে অসম বিধানসভার দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডিব্রুগড়ের পর…

Read More