রঙের উৎসবে মেতে উঠল শিলচর শহর
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ মার্চ : আনন্দ-উল্লাস, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল রঙের উৎসব হোলি। বুধবার বরাক উপত্যকার অন্যান্য এলাকার পাশাপাশি কাছাড় জেলার সদর শহর শিলচর জুড়ে দিনভর ছিল আনন্দ-উল্লাসের পরিবেশ। সকালের সূর্য উঠতেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয়ে যায় হোলির আনন্দোৎসব। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে কচিকাঁচা, যুবক-যুবতী—সবাই একে অপরকে আবির ও নানান রঙে…
