রাজনীতি কেবলমাত্র ক্ষমতা দখলের খেলা হতে পারে না
বরাক তরঙ্গ, ২৩ মার্চ, সোমবার,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উদ্বেগজনক প্রবণতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে—দলের নীতি ও আদর্শের চেয়ে ক্ষমতায় পৌঁছানোর আকাঙ্ক্ষাই যেন একাংশ নেতার কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আদর্শভিত্তিক রাজনীতির যে চর্চা একসময় গণতন্ত্রকে শক্তিশালী করেছিল, আজ তা অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে। দেখা যাচ্ছে, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বা অসন্তোষের অজুহাতে মুহূর্তের মধ্যে দলত্যাগ করছেন…
