প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম প্রকাশ কংগ্রেসের, রয়েছেন আমিনুল-অভিজিৎ

বরাক তরঙ্গ, ৩ মার্চ : মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ২০২৬ সালের আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌরব গগৈ। বর্তমানে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটি-র সভাপতি এবং সাংসদ। তাঁকে যোরহাট বিধানসভা…

Read More

প্রবেশে বাধা, উত্তেজিত কংগ্রেস নেত্রী

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গুয়াহাটিতে উপস্থিত কংগ্রেসের স্ক্রিনিং কমিটির সভানেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে কেন্দ্র করে যখন কংগ্রেসের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন, ঠিক সেই সময় এক কংগ্রেস নেত্রীর আচরণে শুক্রবার রাজীব ভবনে কিছু সময়ের জন্য চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার গুয়াহাটির রাজীব ভবনে প্রবেশে বাধা…

Read More

কৌশিকের মন্তব্যের নিন্দা, লাল কার্পেট দিয়ে গৌরবকে অভ্যর্থনা জানাবে শিলচর কংগ্রেস 

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ ইস্যুতে রাজ্যের রাজনৈতিক হাওয়া তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনকে ‘ফ্লপ শো’ তকমা দিয়ে গৌরব গগৈয়ের পাকিস্তান সফর ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র প্রায় আড়াই ঘণ্টার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল শিলচর জেলা কংগ্রেস। রাজ্য রাজনীতিতে ক্রমশ তীব্র হয়ে ওঠা এই…

Read More

লিঙ্ক রোড এলাকায় ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শহরের লিঙ্ক রোড এলাকায় ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার জোরালো আহ্বান জানান। দীর্ঘদিন ধরে লিঙ্ক রোড এলাকায় জলাবদ্ধতার সমস্যা নিরসনে প্রায় ৫৫০ মিটার দীর্ঘ ড্রেন ও…

Read More

কংগ্রেসের অসমে প্রদেশ নির্বাচন কমিটি গঠন, সভাপতি গৌরব

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস অসমে প্রদেশ নির্বাচন কমিটি গঠন করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈকে সভাপতি করে ৩৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালের স্বাক্ষরযুক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, “অসম প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্যিক নির্বাচন কমিটিকে তাৎক্ষণিকভাবে কার্যকর করার প্রস্তাবে কংগ্রেস সভাপতি…

Read More

নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ ভূপেন, নিজ কেন্দ্রেই উপেক্ষিত

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বরা। লখিমপুর জেলা কংগ্রেসে কার্যত একঘরে হয়ে পড়েছেন ভূপেন বরা। নিজের গৃহ কেন্দ্রেই উপেক্ষিত প্রাক্তন এপিসিসি সভাপতি। আগামী ২৩ জানুয়ারি বিহপুরিয়ায় কংগ্রেসের দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সভায় আমন্ত্রণ পাননি ভূপেন…

Read More

প্রদ্যোৎ-দেবব্রতের বিরুদ্ধে ক্ষোভ উগরে যোগদানের তিনদিনের মধ্যে দলত্যাগ রেজাউল করিমের

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : রবিবার কংগ্রেসে যোগদান করেছিলেন, আর বুধবারই দল ত্যাগ করলেন রেজাউল করিম সরকার। অসম প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে এক বিস্ফোরক পদত্যাগপত্র পাঠিয়ে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন তিনি। পদত্যাগপত্রে রেজাউল করিম সরকার উল্লেখ করেন, নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এবং বিরোধী বিধায়ক দেবব্রত শইকিয়ার মন্তব্যের কারণেই তিনি কংগ্রেস দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।…

Read More

এমজিএনআরইজিএ দুর্বল করে শ্রমিকের অধিকার খর্ব করছে সরকার : কংগ্রেস

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : গ্রামীণ দরিদ্র মানুষের কাজের আইনি নিশ্চয়তা প্রদানকারী এমজিএনআরইজিএ পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল করিমগঞ্জ জেলা কংগ্রেস। সোমবার জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমজিএনআরইজিএ-র পরিবর্তে ভিবিজি রামজি আইন চালুর বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতারা। জেলা কংগ্রেস…

Read More

এমজিএনরেগা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শিলচর জেলা কংগ্রেসের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : গ্রামীণ অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিল শিলচর জেলা কংগ্রেস। সোমবার শিলচরস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় কংগ্রেস নেতারা কেন্দ্রের বিজেপি সরকারের এমজিএনরেগা নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।কংগ্রেস নেতৃত্ব জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচি…

Read More

শিলচর যুব কংগ্রেসের শহর কমিটির সভাপতি নিযুক্ত হলেন প্রিয়ম দাস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর যুব কংগ্রেসের শহর কমিটির সভাপতি পদে নিযুক্ত হলেন প্রিয়ম দাস। এই নিযুক্তি প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনামের হাত ধরে সম্পন্ন হয়েছে। প্রিয়ম দাস কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার শিলচর জেলা সম্পাদক পদে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে এসেছেন…

Read More