গণিরগ্রামে নদীভাঙনের তাণ্ডব, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিধায়কের
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : নদী ভাঙনের ক্রমবর্ধমান সমস্যায় বিপর্যস্ত বড়খলা সমষ্টির বুড়িবাইল জিপির গণিরগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নদীভাঙনের জেরে একের পর এক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বহু পরিবার। এই পরিস্থিতিতে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বড়খলার বিধায়ক কিশোর…
