আনিপুরে দু’টি ডাম্পার সহ একাধিক বাহন নিয়ে ভেঙে পড়ল বেইলি সেতু, আহত ৩
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। বুধবার দুপুরের দিকে বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। সেসময় সেতুতে ছিল একটি অটো, একটি মিনি ট্রাক, দু’টি অল্টো ও একটি বাইক। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।…
