আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান প্রদ্যুৎ বরদলৈর

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : অসমের রাজনীতিতে বড় পরিবর্তন। নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। প্রদ্যুৎ বরদলৈয়ের যোগদানের পর মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অসমকে আরও শক্তিশালী করে তুলব। নীতিন নবীন মঙ্গলবার এই যোগদানে…

Read More

৮৯ আসনে লড়বে বিজেপি, অগপ পাবে ২৬টি, বিপিএফ ১১টি আসন

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে শাসক দল বিজেপি। মঙ্গলবার নয়াদিল্লিতে দলের নেতা হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, খুব শীঘ্রই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, মিত্রজোটের আসন বণ্টনও নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী, অসম…

Read More

অসমের তিন রাজ্যসভা আসনের জন্য মনোনয়ন দাখিল বিজেপি ও ইউপিপিএল প্রার্থীদের

বরাক তরঙ্গ, ৫ মার্চ : অসম থেকে রাজ্যসভার তিনটি আসনের মধ্যে দুটির জন্য বৃহস্পতিবার বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক তেরছ গোয়ালা এবং মন্ত্রী যোগেন মোহন মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে তৃতীয় আসনের জন্য বিজেপির মিত্রদল ইউপিপিএল-এর পক্ষ থেকে প্রমোদ বড়ো মনোনয়ন দাখিল করেন। দিসপুরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে নির্বাচন আধিকারিকের কাছে তিনজন প্রার্থীই নিজেদের মনোনয়নপত্র জমা…

Read More

বিজেপিতে যোগ দিলেন তিন কংগ্রেসি বিধায়ক

বরাক তরঙ্গ, ৫ মার্চ : অসমের রাজনীতিতে বড় ধরনের ভাঙন। কংগ্রেসের তিন বিধায়ক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপি দলে যোগ দেন কমলাক্ষ দে পুরকায়স্থ, শশীকান্ত দাস এবং বসন্ত দাস। গেরুয়া বসন পরিয়ে তাদের দলে স্বাগত জানানো হয়। একই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন পর্শ বব কলিতাও। তিনি কংগ্রেসের প্রাক্তন…

Read More

পালংঘাটে বিজেপিতে ভিড়লেন অর্ধশতাধিক কংগ্রেসি

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের মণিয়ারখাল জিপির অর্ধশতাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে এক অনুষ্ঠানে ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাসের হাত ধরে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ভিড়েন কংগ্রেসিরা। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে মণিয়ারখাল জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী প্রাক্তন শিক্ষক…

Read More

গেরুয়া শিবিরে ভূপেন, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : আজ থেকে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন ভূপেন বরা। গুয়াহাটির বশিষ্ঠ চারিআলির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁর সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন যুব নেতা-সহ শতাধিক নেতা-কর্মীও বিজেপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, একাধিক…

Read More

কেন্দ্রীয় বাজেটে অসমকে বিশেষ গুরুত্ব, সন্তোষ প্রকাশ প্রেম শুক্লার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা। বাজেটকে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী আখ্যা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার অসম ও উত্তর–পূর্বাঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে। সোমবার শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রেম শুক্লা জানান, বিগত ১০…

Read More

তাপাং অঞ্চলে কর্মিসম্মেলন বিজেপি জেলা সভাপতির

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : বড়খলা কেন্দ্রের বৃহত্তর চাতলা ও তাপাঙ ব্লকের অধিকাংশ এলাকায় দলকে মজবুত করতে প্রতিটি জিপিতে কর্মিসম্মেলন আয়োজন করছে বিজেপি। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা পশ্চিম কাটিগড়া রাত্রি বাস করে বৃহস্পতিবার তাপাং এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কর্মিসম্মেলনে যোগ দেন। দলের ভাবাদর্শ ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। সভাগুলোতে বড়খলার বিজেপি প্রভারী সৌমিত্র…

Read More

নিতিন নবীন মনোনয়ন দাখিল, আগামীকাল বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পথে

১৯ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন কার্যকরী সভাপতি নীতিন নবীন। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সোমবার কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রবীণ নেতা নিতিন নবীন (৪৬)-এর সমর্থনে মোট ৩৭ সেট মনোনয়নপত্র দাখিল হওয়ায় তাঁর সভাপতি পদে নির্বাচিত হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। এর মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত…

Read More

জিপি সভানেত্রীসহ চার গ্রুপ সদস্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : কাটিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। খেলমা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বিউটি রায়সহ মোট চারজন গ্রুপ সদস্য কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা…

Read More