ভুবনতীর্থ থেকে আর বাড়ি ফেরা হল না সঞ্জয়ের, শোকস্তব্ধ রাঙ্গিরখাড়ি

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : তীর্থদর্শনে গিয়েও আর বাড়ি ফেরা হল না রাঙ্গিরখাড়ির বাসিন্দা সঞ্জয় লোধার। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থান ভুবনতীর্থে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাঙ্গিরখাড়ি এলাকায়। জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি বেলা ২-২০ মিনিট নাগাদ ভুবন তীর্থে অবস্থানকালে আচমকাই…

Read More

শান্তিপূর্ণভাবে শেষ হল ভুবন মেলা, পুজো দিলেন তিন লক্ষাধিক ভক্ত

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ভুবনতীর্থ-এ শুরু হওয়া তিন দিনব্যাপী ভুবন মেলা সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার ভক্তের ঢল নামে…

Read More

শিবশক্তি মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগে ভুবন দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ভুবন পাহাড়ে দর্শনার্থীদের মধ্যে শিবশক্তি মণ্ডলের খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। আমড়াঘাটের গঙ্গানগরের ভুবন পাহাড়ে উঠার রাস্তার চরণমন্দিরের প্রায় এক কিলোমিটার উপরে শিবশক্তি মণ্ডলের সদস্যরা ক্যাম্প স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে শনিবার ভোর থেকে শুরু করে রবিবার বিকেল অবধি প্রায় চার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করেন। শিবশক্তি মণ্ডলের সদস্যরা জানান, এবার…

Read More

শিবচতুর্দশীতে জনস্রোতে উপচে পড়ল ভুবন তীর্থ

লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম, নজিরবিহীন নিরাপত্তা বলয়ে প্রশাসন______ রাজীব মজুমদার ও দিলোয়ার বড়ভূইয়া, ভুবন।বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিবচতুর্দশী উপলক্ষে বরাক উপত্যকার প্রাচীন তীর্থক্ষেত্র ভুবন তীর্থ-এ নেমেছে অগণিত ভক্তের ঢল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র পাহাড়শিখরে মহাদেবের দর্শনের আশায় দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। ভক্তি, বিশ্বাস ও ধর্মীয় আবেগে মুখরিত সমগ্র…

Read More

মহা শিবরাত্রী : ভোর থেকেই পূণ্যার্থীরা ভুবন পাহাড়ে আরোহন, বিকেলে বাড়ল সংখ্যাও

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে শনিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। ভোর থেকেই পূণ্যার্থীরা ভুবন পাহাড়ে আরোহন শুরু করেন এবং বিকেলের পর থেকে হাজার হাজার তীর্থযাত্রীকে পাহাড়মুখী হতে দেখা যায়। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে মতিনগর বাজারে একটি…

Read More

প্রস্তুতি চূড়ান্ত, আজ থেকে শুরু হচ্ছে ভুবন মেলা

দিলোয়ার বড়ভূইয়া।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ভুবন মেলা। ধর্মপ্রাণ ভক্তদের পদচারণায় মুখরিত হতে চলেছে ভুবন পাহাড় চূড়া। ইতিমধ্যে মেলাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কাছাড় জেলা প্রশাসন ও ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি। মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুবিধা নিশ্চিত…

Read More

মহাশিবরাত্রি : দেশের মঙ্গল কামনায় ভুবনতীর্থের উদ্দেশ্যে পদযাত্রা দুই ভাইয়ের

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী উপলক্ষে রবিবার পালিত হবে মহাশিবরাত্রি। এই পবিত্র তিথিকে সামনে রেখে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ভুবন মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাশিবরাত্রি উপলক্ষে দেশ ও দশের মঙ্গল কামনায় হেঁটে রওনা দিলেন দুই ভাই। শুক্রবার সকাল সাড়ে…

Read More