ক্লাসরুমেই মুসলিম ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমান অধ্যাপকের, বরখাস্ত
২৯ মার্চ : বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভরা ক্লাসরুমের সামনে ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমান করলেন অধ্যাপক। এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই অধ্যাপককে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ মার্চ বেঙ্গালুরুর পেস বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লাসরুমে উপস্থিত বাকি পড়ুয়ারাই লুকিয়ে গোটা ঘটনার…
