শিলচরে “অসম সচিবালয়, বরাক উপত্যকা” উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হল। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে “অসম সচিবালয়, বরাক উপত্যকা”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সচিবালয়ের উদ্বোধনের মাধ্যমে বরাক উপত্যকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর হবে…
