আসাম রাইফেলসের উদ্যোগে চিকিৎসা ও জনসংযোগ শিবির
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : মণিপুরের ফেরজ়ওয়াল জেলার দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন একাধিক গ্রামে ধারাবাহিকভাবে চিকিৎসা ও জনসংযোগ শিবিরের আয়োজন করেছে আসাম রাইফেলস। যেসব এলাকায় এখনও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ সীমিত, সেখানকার সাধারণ মানুষের কাছে পৌঁছানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ২৯ ও ৩০ ডিসেম্বর দু’দিন পাটফুইমুন, কাংগ্রেং, ফুলপুই ও নাগপাবুং গ্রামে এই শিবিরগুলি অনুষ্ঠিত হয়। এতে…
