১০ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
১১ এপ্রিল : সফল হলো চন্দ্রাভিযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ (Artemis II) মিশনের চার নভোচারী। শনিবার সকালে (আমেরিকান সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাঁদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। স্প্ল্যাশ ডাউন করে নামানো হয় তাঁদের। সমুদ্রে অবতরণের (splashdown) পর আর্টেমিস-২-এর কম্যান্ডার রিড ওয়াইজম্যান…
