মণিয়ারখালে টিপারের চাকায় পিষ্ট বাইক চালক, ভাঙচুর, আটক
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : পূর্ব ধলাইর মণিয়ারখাল চা-বাগান এলাকায় বুধবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কটনপুর গ্রামের বাসিন্দা বছর ৩৭-এর সঞ্জীত দাসের। মণিয়ারখাল থেকে আমড়াঘাট অভিমুখে আসা এএস ১১ এফসি ৮০১৫ নম্বরের একটি টিপারের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হলে তিনি টিপারের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর…
