নেহেরু মূর্তি ভাঙচুরের নিন্দা সুস্মিতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : লক্ষীপুর বিধানসভা এলাকার পয়লাপুল চৌমাথায় স্থাপিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় অঞ্চলজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ সুস্মিতা দেব জানান  সোমবার গভীর রাতে এক্সকাভেটর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশাল আকৃতির প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জেলা কমিশনারকে চিঠির মাধ্যমে দাবি জানিয়েছেন অতিসত্বর এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *