সোনাই প্রিমিয়ার লিগে জিতল সুপার কিংস ও দৃষ্টি

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার দু’টি ম্যাচে জিতল এমএম সুপার কিংস ও দৃষ্টি সোনাই। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম ম্যাচে এমএম সুপার কিংস ২৬ রানে হারায় এএসএ ফাউন্ডেশনকে। টসে জিতে এমএম সুপার কিংস প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের হয়ে ফারহাত সাহিল মজুমদার সর্বোচ্চ  ৮০  রান, সাহিদ চৌধুরী ২৭ রান, সিদ্দিক মোহাম্মদ মামন ২১ রান, সুহেল আহমেদ ১৮ রান  করেন। এএসএ ফাউন্ডেশনের হয়ে বাপন লস্কর ৩টি, জাবির চৌধুরী ২টি ও জাবেদ মজুমদার ও জাবেদ হোসেন লস্কর ১টি করে উইকেট পান। ১৭৫ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে এএসএ ফাউন্ডেশন ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেতে পেরেছে এএসএ ফাউন্ডেশনের  হয়ে সবুর আহমদ মজুমদার (টুকন) সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়াও ভাল রান পান নিরুক লস্কর  ৩৫ রান, জাবেদ হোসেন লস্কর ২৪ রান, ইজাজ লস্কর ১৪ রান  করেন। এমএম সুপার কিংসের  বুলন লস্কর ৩টি উইকেট তুলে নেন, সাহিদ চৌধুরী, সাহার বড়ভূইয়া, ফারহাত সাহিল মজুমদার ১টি করে উইকেট পান। এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান এমএম সুপার কিংসের ফারহাত সাহিল মজুমদার। তাঁর হাতে ম্যাচ শেষে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন নিরুক লস্কর।

এদিন দিনের অপর ম্যাচে দৃষ্টি সোনাই ১১১ রানে হারিয়েছে মুন লাইট ক্লাবকে। এদিন টস জিতে দৃষ্টি সোনাই প্রথম ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দৃষ্টি সোনাইর হয়ে সর্বোচ্ছ রান করেন আজাদ হোসেন অপ্পু ৫৩ রান, সানু রবিদাস ৩৭ রান, বিজয় দাস ২৩ রান, প্রিতম বর্ধন ২৩ রান করেন। মুনলাইট ক্লাবের হয়ে বাপ্পন দাস ৪টি, হাসিনুল হক ২টি, সিদ্ধার্থ দাস ১টি, রসিদ আহমদ ১টি করে উইকেট পান। ১৯০ রানের লক্ষ মাত্রা নিয়ে জবাবী ব্যাটিংয়ে নেম মুন লাইট ক্লাব ১২ ওভারে সবক’টি  উইকেট হারিয়ে মাত্রা ৭৭ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে একমাত্র সুরজিৎ রায় ৩৩ রান করেন। সিদ্ধার্থ দাস ১৪ রান করেন আর দলের কোনও ব্যাটসমেন দুই অঙ্কে পৌছাতে পারেনি। দৃষ্টি সোনাইর হয়ে রমজান মজুমদার ৪টি, অপ্পু আজাদ ২টি, আজাদ লস্কর ও তৌসিফ আলম মজুমদার ১টি করে উইকেট পান। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান দৃষ্টি সোনাইর আজাদ হোসেন অপ্পু তাঁর হাতে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার এসএম দিলওয়ার জাহান লস্কর। সূচি মতে শুক্রবার কোনও খেলা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *