
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : শিক্ষক সম্মাননা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করল সোনাবাড়িঘাটের অগ্রণী বেসরকারি সংস্থা নিউ ইয়ং স্টার ক্লাব। সোমবার বিভিন্ন খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা ময়ীনুল হক চৌধুরী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মস্তর আলি লস্করকে সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্ব সভায় অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের কার্যকরী সভাপতি আবিদুর রহমান ও কোষাধ্যক্ষ আনসার মিয়া। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন অতিথি সোনাবাড়িঘাট জিপির এপি সদস্য আমির হোসেন লস্কর ও প্রধান অতিথি মস্তর আলি লস্কর। বক্তব্যে বর্তমান পরিস্থিতির কথাও ওঠে আসে।
মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার ও বিশিষ্ট সমাজকর্মী ফকরুল ইসলাম বড়ভূইয়া সহ দুই উপদেষ্টা সমসুর উদ্দিন আহমদ ও আয়ুব বকত মজুমদার। বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা আশু চৌধুরী।

এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট এমভি স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী, ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন সহ ক্লাবের সব কর্মকর্তা। উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা শিক্ষাবিদ মস্তর আলি লস্করকে।



