বরাক তরঙ্গ, ২৮ মার্চ : সোনাই খণ্ড শিক্ষাধিকারিকের দায়িত্ব নিলেন নজমুল হক লস্কর। শুক্রবার তিনি কাছাড়ের ডিইইও-র কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন।
গত ১৫ মার্চ শিক্ষা বিভাগের কমিশনার ও সচিবের আদেশ মতে কাটলিছড়া শিক্ষা খণ্ড থেকে বদলি হয়েছিলেন নজমুল হক। তিনি নন্দিনী মুখার্জির স্থলাভিসক্ত হন। নন্দিনী মুখার্জিকে দক্ষিণ শ্রীভুমি শিক্ষা খণ্ডে বদলি করা হয়। মুখার্জি গত ১৭ মার্চ সোনাইর বিইইর দায়িত্ব হস্তান্তর করে ছিলেন কাছাড় জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক মিঠুন জাহারির কাছে। তাঁর কাছ থেকে দায়িত্ব সমঝে নেন।



