সোনাইয়ে আশাবাদী এআইইউডিএফেরর প্রার্থী

Spread the news

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : সোনাই আসনে জয় নিয়ে পুরোপুরি আশাবাদী এআইইউডিএফের প্রার্থী মিনার হোসেন মাঝারভূইয়া। সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে তিনি দৃঢ়তার সঙ্গে জয়ের দাবি করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনার হোসেন মাঝারভূইয়া বলেন, সোনাইয়ের সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই তাঁরা এআইইউডিএফ-কে বেছে নেবেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান জনপ্রতিনিধিরা ব্যর্থ হয়েছেন, যার ফলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে, এআইইউডিএফের সোনাই আঞ্চলিক কমিটির মুখ্য আহ্বায়ক আমিরুল ইসলাম মজুমদারও দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “সোনাইয়ের জনগণ নিরবে তালা-চাবি প্রতীকে ভোট দেবেন। সাধারণ মানুষ ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন।” তিনি আরও জানান, দলের কর্মী-সমর্থকেরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। তাঁদের মতে, এবারের নির্বাচনে সোনাই আসনে চমক দেখাবে এআইইউডিএফ। সাংবাদিক বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও একই সুরে দলের প্রার্থীর জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *