সোনাই শহরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পাচারকারী

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : সোনাই শহরে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। সোমবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে শহরের তেমাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোনাই থানার ওসি ত্রিদীপকুমার বরার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি সন্দেহভাজন স্কুটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় স্কুটি থেকে মোট ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।

এই ঘটনায় ধলাই এলাকার ভাগাবাজার জিপির রাজঘাট গ্রামের বাসিন্দা মিসবাউল হক মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পাচারে ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *