ফের জামিনের আবেদন শ্যামকানুর

Spread the news

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : জুবিন গর্গ হত্যা মামলার প্রধান অভিযুক্ত শ্যামকানু মহন্ত আবারও জামিনের আবেদন করেছেন। নিজের আইনজীবীর মাধ্যমে তিনি ফাস্টট্র্যাক আদালতে এই আবেদন দাখিল করেন।

সূত্রের খবর, বর্তমানে বাকসা জেলার কারাগারে বন্দি রয়েছেন শ্যামকানু। এর আগে একবার জামিনের আবেদন করলেও পরবর্তীতে তা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন।

উল্লেখ্য, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া এই মামলার বিচারপ্রক্রিয়া বর্তমানে ফাস্টট্র্যাক আদালতেই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *