৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে শবে বরাত

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি: আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে মুসলিম সমাজে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ ‘শবে বরাত’ পালিত হবে। এ বছর চাঁদ দেখা নিয়ে কোনও মতভেদ না থাকায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত তারিখেই শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসমের কেন্দ্রীয় হিলাল কমিটি, আহলে সুন্নত ওয়াল জামাত, নদয়াতুত তামির, জমিয়ত উলামা, ত্রিপুরা রাজ্য ইমাম সংস্থা সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রবীণ আলেম ও মুরব্বিরা ইতোমধ্যেই ঘোষণা করেছেন, মঙ্গলবার রাতেই শবে বরাত উদ্যাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *