বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : গুয়াহাটিসহ রাজ্যের একাধিক স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শুধু অসমেই নয়, মেঘালয় এবং বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের অভিকেন্দ্র ছিল মায়ান্মার। রাত ১০টা ২২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪.২ ছিল বলে জানিয়েছে National Center for Seismology।
গুয়াহাটিসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কম্পন অনুভূত হয়। পাশাপাশি মেঘালয় ও বাংলাদেশেও ভূমিকম্পের প্রভাব পড়েছে বলে জানা গেছে।




