বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : অসমের অগ্রণী কর্মরত সাংবাদিক সংস্থা অসম বার্তাজীবী সংঘের নয়া কমিটি গঠনের প্রক্রিয়া জোরদার ভাবে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক পদ থেকে শুরু করে সবক’টি পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য একাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। চলছে প্রত্যাহারও। সাধারণ সভা অনুষ্ঠিত আগামী ১৪ ফেব্রুয়ারি।
সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন মধূসুধন মেধি ও জগদীশচন্দ্র পাটগিরি। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র পেশ করেন মুকুটরাজ শর্মা, ভাস্কর শর্মা ও যতীন ভাগবতী। একইভাবে সাধারণ সম্পাদক অখিল কলিতা ও অঞ্জনকুমার শর্মা। সহকারী সাধারণ সম্পাদক পদে রাহুল চক্রবর্তী, অখিল কলিতা, সোনাধর ডেকা ও আশিনী কুমার দোয়ারা। কোষাধ্যক্ষ পদে একটি মনোনয়ন পড়েছে। পেশ করেন নবনীতা কলিতা। সংগঠন সম্পাদক পদে কিশোরজ্যোতি শর্মা, আশিনীকুমার দোয়ারা ও প্রশান্তকুমার মোদক। প্রচার সম্পাদক পদে তিনজন, তাঁরা হলেন রাহুল চক্রবর্তী, হেমন্ত বর্মন ও ভারত রাজবংশী। ম্যাগাজিন সম্পাদকে লক্ষ্মীনন্দন কলিতা ও পঙ্কজ বেজবরুয়া মনোনয়ন জমা দিয়েছেন। কার্যালয় সম্পাদক হেমন্ত বর্মন ও আদিত্যচন্দ্র বর্মন রয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন অনিন্দ্যকুমার নাথ, তরণীচরণ কলিতা, প্রদীপ বর্মন, সাহেদ আলি আহমদ, ভাস্করজ্যোতি মেধি, কমল তালুকদার, দীপ হাজরিকা, দীপক শর্মা, বিশ্বনাথ, ভারত রাজবংশী, দীপেন বরুয়া ও সাহজাহান আলি।




