সোনাইয়ে “বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ”

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের অধীনে “বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ” ২০২৫–২৬ উপলক্ষে সোনাই ব্লক পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। সকাল ১১টায় এক সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সভাপতি আশরাফ হোসেন লস্কর। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের অধীন দুই সিআরসিসি মোহসিনা কবির বড়ভূইয়া এবং কায়নাথ আলতাফ লস্কর। অনুষ্ঠানের পরিচালক হিসেবে ছিলেন সিআরসিসি বাবুল আহমদ লস্কর এবং সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সোনাই এনজিএইচএস স্কুলের বিজ্ঞান শিক্ষক কে করুণা মূর্তি মিশ্র। বেলা ২টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই প্রাথমিক শিক্ষা আধিকারিক নন্দিনী মুখার্জি ও বিআরপি সাবিনা মজুমদার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের অধীন মাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে তিনটি প্রকল্প জেলা পর্যায়ে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনাই যুবতী সিংহ মণিপুরি হাইস্কুলের এল মঞ্জিতা সিংহ ও টি এইচ জয়শ্রী সিংহের প্রকল্প। দ্বিতীয় স্থান লাভ করে সোনাই এনজিএইচএস স্কুলের আফরিন বেগম লস্কর ও জয়শ্রী দাসের প্রকল্প এবং তৃতীয় স্থান অধিকার করে নিকামা এইচএস স্কুলের প্রদীপ দাস ও রৌজি আক্তার লস্করের প্রকল্প। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র, সোনাইর কো-অর্ডিনেটর রাগীব হোসেন চৌধুরী এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *