এসআর : মানুষকে হয়রানির বিরুদ্ধে সরব মরিগাঁও কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : সম্প্রতি সমগ্র অসমে ভোটার তালিকা পুনরীক্ষণ, এসআর- কার্য চলাকালে বহু সংখ্যক আদিবাসী ভোটারের নাম তালিকা থেকে কর্তনের ষড়যন্ত্রে নেমেছে শাসক দল বলে অভিযোগ করেন মরিগাঁও জেলা কংগ্রেসে। আর এই অভিযোগ তুলে বিভিন্ন স্থানে বিক্ষোভকার্যক্রম চলার পাশাপাশি জেলা কমিশনার কার্যালয়ে স্মারকপত্রও দাখিল করেন।

বুধবার মরিগাঁওয়েও অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে মুখপাত্র ইমদাদ হোসেনের সঙ্গে মরিগাঁও জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মীরা মরিগাঁও জেলা কমিশনার কাছে একটি স্মারকপত্র দাখিল করেন। স্মারকপত্র প্রদান করে প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র ইমদাদ হোসেন সংবাদমাধ্যমের সামনে বলেন, অসম সরকার তথা শাসক দল ও জেলা কমিশনার এসআর-এর নামে ভারতীয় নাগরিককে হয়রানি করছে এবং ভারতীয় সংবিধানিক ব্যবস্থাকে অবমাননা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *