বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : ‘ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)’ সমাজসেবার ক্ষেত্রে আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কাছাড় জেলার শিলকুরি চা-বাগান থেকে বৃহত্তর ধোয়ারবন্দ এলাকাবাসীর সেবার উদ্দেশ্যে ইয়াসির আরও একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই কার্যালয়টি ইয়াসি আইরংমারা জিপি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। সোমবার আইরংমারা বাজারে ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ, সহ-সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রদীপ পাশী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর আইরংমারা জিপির নতুন কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে সুমন পালকে সভাপতি, বাবুধন কর্মকারকে সহ-সভাপতি, রামকুমার পাশীকে সাধারণ সম্পাদক, গৌর দাসকে যুগ্ম সম্পাদক, রঞ্জু দাসকে কোষাধ্যক্ষ এবং সুবীর দত্ত মজুমদারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তথা মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া আরও ২৫ জন কার্যনির্বাহী সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। অন্যদিকে, জওহরলাল ভূঁইয়া, বিমল চাসা, অমরলাল কৈরী, রজত দাস এবং লালজিত পাশীকে ইয়াসি ইরংমারা জিপি কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

সুমন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, অধিক উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে , সবাইকে সমাজসেবায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান, যার জন্য ইয়াসি সর্বত্র পরিচিত। স্থানীয় মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়ে , সাধারণ মানুষের কল্যাণে, ভবিষ্যতের বহু প্রকল্প গ্রহণ করা হয়। ‘আইরংমারা শ্রমিক উন্নয়ন সংস্থাও’ নিজ কাজকর্ম এই কার্যালয় থেকে পরিচালিত করবে বলে জানিয়েছেন ইয়াসির কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবীর দত্ত মজুমদার এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রাম কুমার পাশী।



