জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শ্রীভূমি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার বিশেষ করে সদ্য ভোটাধিকার প্রাপ্ত যুবা ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ায় অংশ গ্রহণে আগ্রহ বাড়াতে সুইপ সেলের উদ্যোগে সমগ্র জেলায় সচেতনতা অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে এক রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর থিম হচ্ছে “আমার ভোট, আমার কন্ঠ” ( My Vote My Voice)। এই থিমের উপর রিল তৈরি করতে হবে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে বয়স ১৮ উর্ধ্ব এবং শ্রীভূমি জেলার বাসিন্দা হতে হবে। ভোটার সচেতনতা নিয়ে একটি আকর্ষণীয় অরাজনৈতিক রিল তৈরি করতে হবে।
রিলের ভিডিওটি #SVEEP_SRIBHUMI ইনস্টাগ্রাম আইডির সঙ্গে কলাব করে নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে হবে। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। যেসব রিলে সবচেয়ে বেশি ভিউ হবে সেগুলিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। নিজের সৃজনশীলতা দিয়ে এই গুরুত্বপূর্ণ উৎসবে অংশ গ্রহণ করতে এবং গণতন্ত্রের কন্ঠস্বর হয়ে উঠতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।



