শেষ দিনের প্রচারে রাজপথ কাঁপালো উত্তর শ্রীভূমি মহিলা মোর্চা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : উত্তর করিমগঞ্জে প্রচারের শেষ ঝলক, রাজপথে মহিলাদের শক্তির প্রদর্শন। বলতে গেলে ভোট  প্রচারের শেষ দিনে জনসমুদ্রের জোয়ারে রাজপথ কাঁপালো উত্তর শ্রীভূমি মণ্ডল মহিলা মোর্চা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের শেষ দিনে যেন এক অন্যরকম আবহ তৈরি হলো। চারিদিকে উৎসাহ, উদ্দীপনা আর জয়ের প্রত্যাশায় মুখর হয়ে উঠলো জনপদ।

বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে এদিন রাজপথ কাঁপিয়ে ব্যাপক পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি গ্রহণ করে উত্তর শ্রীভূমি মণ্ডল মহিলা মোর্চা।প্রতিদিনের মতোই শেষ দিনেও সংগঠনের কর্মীরা থেমে থাকেননি। মাইজ গ্রাম ও নোয়াবাড়ি কেশরকাপন জিপির বিভিন্ন বুথে বুথে ঘুরে ঘুরে তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন দলের বার্তা। “সবার সঙ্গে, সবার উন্নয় এই মূলমন্ত্রকে সামনে রেখে মহিলা মোর্চার কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান। পদযাত্রার সময় গোটা এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলের পতাকা, স্লোগান এবং কর্মীদের উদ্দীপনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেক স্থানীয় বাসিন্দাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারে অংশগ্রহণ করেন, যা গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।এই বিশাল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকা দে, উত্তর শ্রীভূমি মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়াঙ্কা দাস চৌধুরী, মণ্ডল প্রভারী রুবি দাস, মাইজগ্রাম জিপি সভানেত্রী কাকলি পাল, মণ্ডল বিজেপি সভানেত্রী সুভদ্রা দাস, মণ্ডল সাধারণ সম্পাদক পান্না মালাকার সহ অন্যান্য বিশিষ্ট নেত্রীবৃন্দ।

এছাড়াও উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাথী রায়, তপর্না গোস্বামী, পিংকি দাস, রঞ্জিতা রুদ্রপাল, শিল্পী রুদ্র পাল, শিল্পী দাস, প্রিয়ংবদা রায়, সুমা দাসসহ বহু কর্মী ও সমর্থক। মহিলা মোর্চার নেত্রীবৃন্দ তাদের বক্তব্যে জানান, এই বিপুল জনসমর্থনই প্রমাণ করে যে উত্তর করিমগঞ্জে আবারও বিজেপির জয় নিশ্চিত। তারা আশা প্রকাশ করেন, উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য সাধারণ মানুষ এবারও সুব্রত ভট্টাচার্যের হাত শক্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *