১৯ ফেব্রুয়ারি : পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আজ প্রথম রোজা। এই রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি এই মাস সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি রমজানের পবিত্রতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই মাসটি ধৈর্য, মমতা ও সেবার আদর্শকে আরও শক্তিশালী করে। সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন দৃঢ় করতে এই মাস বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।



