আমেরিকায় কমছে ভারতীয় পণ্যের দাম, ট্রাম্পকে ধন্যবাদ

৭ ফেব্রুয়ারি : অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই স্বাক্ষরের পর আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে ১৮ শতাংশ। একইসঙ্গে দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়ে গেল। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত হওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ভারত ও আমেরিকার জন্য সুখবর। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাঠামোতে সম্মত হয়েছে দুই মহান দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’

একই কথা বললেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো নিয়ে তিনি বলেন, এর ফলে আমেরিকায় ভারতের রফতানি বাড়বে এবং কর্মসংস্থান হবে। তাঁর কথায়, “৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার ভারতের রফতানির জন্য খুলে গেল।” এর ফলে কৃষক, মৎস্যজীবী এবং দেশের এমএসএমই সেক্টর লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন। দেশের লক্ষ লক্ষ যুবক ও মহিলাদের কর্মসংস্থানের দরজা খুলে গেল বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *